সাগরতলে জাদুঘর
গ্রিসের অ্যালোনিসোস দ্বীপে ইজিয়ান সাগরের স্বচ্ছ পানির নিচে বানানো হয়েছে একটি জাদুঘর। ২০২০ সালে আনুষ্ঠানিক ভাবে জাদুঘরটি চালু করা হলেও করোনা সংক্রমণ এড়াতে কঠোর বিধিনিষেধের কারণে এখানে দর্শনার্থীদের সমাগম বন্ধ রাখা হয়। অবশেষে ২০২১ সালে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় এই জাদুঘর।